কাজাখস্তানের শ্রেষ্ঠত্ব তেহরানে হারালেন ইমরানুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৭

ইমরানুর রহমান আগেই ইঙ্গিত দিয়েছিলেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা কঠিন হবে। এছাড়া এই প্রতিযোগিতায় ৬০ মিটার স্প্রিন্টে টানা দ্বিতীয়বার কেউ সেরা হতে পারেননি। আজ তেহরানে শঙ্কাই সত্যি হলো। গতবার কাজাখস্তানে স্বর্ণজয়ী ইমরানুর এবার তেহরানে শ্রেষ্ঠত্ব হারালেন। 

ইমরান নিজের প্রিয় ইভেন্টে সোনার পদক তো দূরের কথা, সেরা তিনেও থাকতে পারলেন না। আট জনের মধ্যে বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন চতুর্থ! সময় নিয়েছেন ৬.৬৭ সেকেন্ড। 

এই ইভেন্টে সোনা জিতেছেন ওমানের আলী আনোয়ার আলী আল বালুশি। তিনি সময় নিয়েছেন ৬.৫২ সেকেন্ড। রুপা জাপান ও ব্রোঞ্জ উত্তর কোরিয়ার অ্যাথলেট পেয়েছেন। 

জাপানের সুহিই ও উত্তর কোরিয়ার জো ইয়ম ৬.৫৬ ও ৬.৬৬ টাইমিং নিয়ে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পান। ইমরান হিটের টাইমিং করলেও অন্তত ব্রোঞ্জ জিততে পারতেন।

বাংলাদেশি স্প্রিন্টার জহির রায়হানের পর এবার ইমরানুরকে ঘিরে প্রত্যাশা কম ছিল না। গতবার কাজাখস্তানে অনুষ্ঠিত আসরে স্বর্ণপদক জেতেন তিনি। কিন্তু আজ তা ধরে রাখা গেলো না। 

এর আগে বাংলাদেশের ইমরানুর প্রথম হিটে অংশ নিয়ে ৬.৬০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হন। প্রাথমিক হিটের চেয়ে সেমিফাইনালে হিটে তিনি ০.০২ সেকেন্ড কম সময় নেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম