চীনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ১৮:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২৩:১৫

বাংলাদেশের টেবিল টেনিসের উন্নয়নে পাশে এসে দাড়িয়েছে চীন। বাংলাদেশের খেলোয়াড়দের তাদের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে দেশটি। 

কয়েক মাস আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের খেলোয়াড়দের চীনে প্রশিক্ষণের ব্যাপারে কাজ শুরু করে। সম্প্রীতি চীন এ ব্যাপারে সম্মতি জানিয়েছে। এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ২০ জন প্রতিভাবান যুব টেবিল টেনিস খেলোয়াড় ৪৬ দিন চীনের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে। 

এই প্রসঙ্গে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর বলেছেন, 'টেবিল টেনিসের বিশ্ব শাসন করে চীন। ক্রীড়া মন্ত্রণালয়কে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খেলোয়াড়রা চীনে কীভাবে প্রশিক্ষণ নিতে পারে, সে ব্যাপারে গত সাত থেকে আট মাস আগে চেষ্টা চালিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। গত ৩ এপ্রিল আমরা নিশ্চিত হয়েছি। এটা আমাদের জন্য সুখবর, বলতে পারেন এটা আমাদের জন্য ঈদ উপহার।'

এরপরই এই কর্মকর্তা যোগ করেন, 'চীন সরকার আমাদের জানিয়েছে, মে মাসের পর জুন অথবা জুলাই মাসের দিকে আমাদের ২০ জন খেলোয়াড়কে ৪৬ দিনের অ্যাডভান্স ক্যাম্পে নিয়ে যাবে। ক্যাম্পটা যাতে ভালো একটা একাডেমিতে হয় সে ব্যাপারেও তারা নিশ্চয়তা দিয়েছে।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী