দিয়ার হ্যাটট্রিক সোনা জয়, রোমানের ব্রোঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৪, ১৮:০৫আপডেট : ০৯ জুন ২০২৪, ১৮:০৫

জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককে টানা তৃতীয়বারের মতো সোনার পদক জিতেছেন আনসারের দিয়া সিদ্দিকী। 

আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ফাইনালে দিয়া বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের জ্যোতি রাণী চাকমাকে হারিয়ে রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছেন। 

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে দিয়া এলিমিনেশন রাউন্ড থেকে ফাইনালে পৌঁছাতে প্রতিপক্ষকে কোনও সেটই জিততে দেননি। আজ ফাইনালেও জ্যোতিকে ২-৬ সেট পয়েন্টে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের সেরা নারী আর্চার, ‘এই ইভেন্টে আমার টানা তিনবার সোনার পদক আসলো। বিউটি দি’র (বিউটি রায়) ছয়বার জেতার রেকর্ড আছে। সামনের বছরগুলোতে সেটা স্পর্শ করার লক্ষ্য রয়েছে।'

ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেও দলীয় দুই ইভেন্টে নারী দলগত ও মিশ্র দলগত রিকার্ভ কোনোটিতেই ফাইনালে উঠতে পারেনি দিয়ার দল আনসার। মিশ্র বিভাগে এবার স্বামী রোমান সানার সঙ্গে জুটি ব্রোঞ্জ জিতেছে। 

এর আগে রোমান এককে ব্রোঞ্জ জিতেছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম