ভিসা শঙ্কা কাটিয়ে ভারতে যাচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৯

আগামী ১১-১৩ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ভারতের ভিসা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের অ্যাথলেটরা। তবে তাদের জন্য খুশির সংবাদ, আজ ২১ সদস্যের দলের সবাই ভারতীয় ভিসা পেয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন অ্যাথলেটরা।দলের কোচ ফৌজিয়া হুদা জুই বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ দলের ১৫ জন অ্যাথলেট বিকেএসপির ও ১ জন নৌবাহিনীর। 

এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে ছেলেদের বিভাগে ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৪ x ১০০ মিটার রিলেতে অংশ নেবেন আসলাম শিকদার। বোরহান উদ্দিন শেখ, কবির হোসেন, আবদুল্লাহ আল সবুর, হাফিজুর রহমান, মাসুফ মোস্তফা, শিপন মিয়া অংশ নেবেন ৪ x ১০০ মিটার রিলেতে। আলী আকবর শটপুটে, তামিম হোসেন ট্রিপল জাম্প ও ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন। 

মেয়েদের বিভাগে আজমি খাতুন ৪০০ মিটার, ৪ x ১০০ মিটার রিলে ও ৪ x ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন। ময়না খানম ১০০ মিটার, ৪ x ১০০ মিটার রিলে ও ৪ x ৪০০ মিটার রিলেতে দৌড়াবেন। মীম আক্তার ৪ x ১০০ মিটার রিলে, ৪ x ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন। সুমাইয়া আক্তার দৌড়াবেন ১০০ ও ৪০০ মিটার, ৪ x ১০০ মিটার ও ৪ x ৪০০ মিটার রিলেতে। শটপুট ইভেন্টে অংশ নেবেন শারমিন আক্তার। এই ১৫ জনের সবাই বিকেএসপির অ্যাথলেট। 

এছাড়া বাংলাদেশ নৌ বাহিনীর অ্যাথলেট নুসরাত জাহান রুনা অংশ নেবেন ৪ x ১০০ মিটার রিলে ও ৪ x ৪০০ মিটার রিলেতে।    

বাংলাদেশ দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন ফৌজিয়া হুদা জুঁই, শাহাদাত হোসেন ভূঁইয়া ও মোবারক হোসেন। এছাড়া ম্যানেজার আক্তারুজ্জামান মৃধা ও টিম অফিসিয়াল হিসেবে যাবেন সাইফুর রহমান রাজ্জাক।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের