নেপাল থেকে সাফল্য নিয়ে দেশে ফিরলো স্কোয়াশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭

১১-১৪ সেপ্টেম্বর নেপালে তৃতীয় আন্তঃক্লাব আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে সফল্য পেয়েছে বাংলাদেশ দল। দেশে ফিরে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করেছে তারা। সৌজন্য সাক্ষাতে খেলোয়াড়দের আরও ভালো খেলার জন্যে উৎসাহিত করেছেন উপদেষ্টা।

নেপালে বাংলাদেশ পুরুষ ও মেয়েদের গ্রুপের ১১ জনের দলটি রৌপ্যসহ নয়টি পদক পেয়েছে ।

পুরুষ বিভাগে সেনাবাহিনীর শাহাদাৎ আপন ও কামরুল এবং বিকেএসপির আমীরুল ও সাইমুনের সঙ্গে ভাষানটেক কলেজের সৈকতকে নিয়ে গঠিত তরুণ (দ্বিতীয়) দল রৌপ্য পদক পেয়েছে।

পাশাপাশি মারজান (আইইউবি), চাঁদনী (উত্তরা স্কুল) ও নাবিলাকে (নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল) নিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা স্কোয়াশ দল ছয়টি দলের মধ্যে রৌপ্য পদক পেয়েছে।

কর্মকর্তারা বলছেন, ‘গত চার বছর অক্লান্ত পরিশ্রম ও গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে মৃতপ্রায় খেলাটির যে  নবজাগরণ, উন্নতি, প্রচার ও প্রসার ঘটিয়েছে, তা খুবই আশাব্যাঞ্জক বিষয়। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ স্কোয়াশ আগামীতে খুব ভালো করবে এবং দেশের মান বৃদ্ধি করবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী