জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএর নতুন সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৪, ১৬:৩৩ আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৬:৩৩

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) এস এম শফিউদ্দিন আহমেদ। মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেছিলেন এই কর্মকর্তা। শূন্য পদে নির্বাচন হতে বেশি সময় লাগেনি। আজ শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা দেওয়া হলো।

ফুটবল ও ক্রিকেট ছাড়াও দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বিওএ-তে সভাপতি পদটি নির্বাচিত। এ পদে সেনাপ্রধানরাই দায়িত্ব পালন করে থাকেন। বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
সর্বশেষ খবর
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড