তৃতীয় দিনে নিজেদের রেকর্ড ভাঙলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ২০:২৭আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২০:২৭

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শেষ বিকালে নৌবাহিনীর সাঁতারুদের মুখে হাসি। একটি রেকর্ড গড়েছে তারা।

ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতারে প্রতিদিনের মতো সোমবারও হয়েছে ১০টি ইভেন্ট। দিনের শেষ ভাগে এসে একমাত্র রেকর্ড হয়েছে ছেলেদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে। এতে অংশ নেন কাজল মিয়া, মাহমুদুন্নবী নাহিদ, সামিউল ইসলাম রাফি ও আসিফ রেজা। নৌবাহিনীর এই দল সময় নিয়েছেন ৮ মিনিট দশমিক ৫১ সেকেন্ড। আগের রেকর্ডটিও তাদের। ওই সময় টাইমিং ছিল ৮ মিনিট ০৬ দশমিক ০১ সেকেন্ড। 

সামিউল ইসলাম রাফি এর আগে ৪টি ইভেন্টে অংশ নিয়ে ৩টিতেই ব্যক্তিগত রেকর্ড গড়েছেন। এ দিন তিনি দলীয় রেকর্ড গড়তে বড় অবদান রাখেন। সাঁতার শেষে উচ্ছ্বসিত রাফি বলছিলেন, ‘ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলকেও সাফল্য এনে দিতে পেরে ভালো লাগছে। তাছাড়া রিলে ইভেন্টটি আমরা বেশ উপভোগ করেছি। এমনিতেই আমার টাইমিং ভালো হচ্ছে। পারফর‌ম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পেরে ভালো লাগছে।’

দিনের অন্য ইভেন্টে ছেলেদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ, ৫০ ব্রেস্ট স্ট্রোকে একই সংস্থার সুকুমার রাজবংশী, ১০০ মিটার বাটার ফ্লাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ, ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর আসিফ রেজা সোনা জিতেছেন।

এছাড়া মেয়েদের ইভেন্টে দুটি সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। তিনি প্রথমে ৮০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জেতেন। এরপর জেতেন ১০০ মিটার বাটার ফ্লাইয়ে। অন্য ইভেন্টে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৪ গুণিতক ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সোনা জিতেছেন নৌবাহিনীর অ্যানি আক্তার, সোনিয়া খাতুন, যুথী আক্তার ও সোনিয়া আক্তার। ৫০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর যুথী আক্তার।

এখন পর্যন্ত ৩২টি ইভেন্টের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনী ২৪টি ও বাংলাদেশ সেনাবাহিনী ৮টি সোনা জিতেছে। পদক তালিকায় মাত্র ৪টি সংস্থা নাম ওঠাতে পেরেছে। বিমান বাহিনী ১টি ও বিকেএসপি ৫টি ব্রোঞ্জ পেয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী