জাতীয় সাঁতারে সেরা রাফি ও যুথী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৪, ১৯:২১আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৯:২১

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ৩৩তম জাতীয় সাঁতারে শেষ দিনে নৌবাহিনীর দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার সেরা হয়েছেন।

শেষ দিনে প্রধান অতিথি সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার সামনে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতেন রাফি ও যুথী। 

যদিও রাফি কোনও রেকর্ড গড়েননি এ দিন। তবে এই ইভেন্টে সোনা জিততে তিনি সময় নেন ৫৯ দশমিক ১৫ সেকেন্ড। আর যুথী রেকর্ড গড়ে সোনা জিতেছেন। তার টাইমিং ০১ দশমিক ১১.৮৩ সেকেন্ড।

সব মিলিয়ে রাফি ৫টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছেন। এর মধ্যে ৩টি ইভেন্টে হয়েছে নতুন জাতীয় রেকর্ড। ছেলেদের বিভাগে রাজবাড়ীর এই সাঁতারু হয়েছেন সেরা। 

মেয়েদের বিভাগে সেরা সাঁতারুর পুরস্কার পাওয়া যুথী ৪টি সোনা ও ১টি রুপা জিতেছেন। এর মধ্যে ৩টিতেই হয়েছে নতুন জাতীয় রেকর্ড। 

বিশ্ব সাঁতার সংস্থা ফিনার বৃত্তি নিয়ে রাফি থাইল্যান্ডে গেছেন দুই বছর আগে। সেখানকার অনুশীলনের মাঝ পথে বাংলাদেশে এসে অংশ নিচ্ছেন ৩৩তম জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে। অলিম্পিয়ান সাঁতারু রাফি থাইল্যান্ডের অনুশীলন কাজে লাগিয়ে সেরা টাইমিং করতে চান আগামী মাসে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে।

সেরা সাঁতারুর পুরস্কার হাতে নিয়ে রাফি বলেছেন, ‘আমি আসলে দ্বিতীয় ধাপে থাইল্যান্ডে গিয়ে আগের টাইমিংয়েই পৌঁছাতে পারছিলাম না। যদিও কোচ বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। তারপরও এটা নিয়ে খুব হতাশ হয়ে পড়ি। এর ওপর হঠাৎ করে জাতীয় সাঁতারের তারিখ ঘোষণা করা হলো। ভেবে পাচ্ছিলাম না কী হবে না হবে? এরপর কোচ আমাকে গত ২ মাস কঠিন ট্রেনিং করান। এতেই টাইমিংয়ে এত উন্নতি হয়েছে আমার।’

দেশে অবশ্য নিয়মিত অনুশীলনের সুযোগ পান না যুথী। তারপরও সেরা সাঁতারুর পুরস্কার জিতে খুশি তিনি, ‘আমার কোচ মাহফুজা খাতুন শিলা। উনার অধীনে ভালো করছি। সামনে হাঙ্গেরিতে ওয়ার্ল্ড সুইমিংয়ে যাবো। আশা করি এই পারফরম্যান্স আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ওখানে টাইমিং আরও কমানোর চেষ্টা করবো।’

প্রতিযোগিতার ৪র্থ ও শেষ দিনে সাঁতারে ৮টি ও ডাইভিংয়ে ২টি ইভেন্ট হয়েছে। এ দিন সাঁতারে ২টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। সব মিলিয়ে সাঁতারে ১০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হলো। 

জাতীয় সাঁতারে এবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই সংস্থাটি জিতেছে ৩২টি সোনা, ২৬টি রুপা ও ১২টি ব্রোঞ্জ। বাংলাদেশ সেনাবাহিনী ১০টি সোনা, ১৫টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ জিতে হয়েছে রানার্সআপ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম