নেপাল কাবাডি লিগে দল পেলেন ৬ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৪, ২০:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:০৩

আগে থেকে অনুমিত ছিল নেপাল কাবাডি লিগে (এনকেএল) দল পাবেন বাংলাদেশের খেলোয়াড়রা। অবশেষে তা সত্যি হয়েছে। বাংলাদেশের ৬ খেলোয়াড় নেপালে খেলার সুযোগ পেয়েছেন।

খেলোয়াড়েরা হলেন অলরাউন্ডার মনিরুল চৌধুরী (পোখারা লেকার্স), অলরাউন্ডার ইয়াসিন আরাফাত (ধানগাদি ওয়াইল্ড কেটস), রেইডার মিজানুর রহমান (কাঠমান্ডু ম্যাভেরিক্স), রেইডার শাহ মোহাম্মদ শাহান (হিমালায়ান রেইডার্স), ডিফেন্ডার সবুজ মিয়া (পোখারালেকার্স) এবং রোমান হোসেন (হিমালায়ান রেইডার্স)।

এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের  সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, 'বাংলাদেশ থেকে নিলামে ৬ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছিল। সকলেই দল পেয়েছেন। আশা করছি, নেপাল কাবাডি লিগে থেকে অভিজ্ঞতা নিয়ে ফিরবেন বাংলাদেশের ৬ খেলোয়াড়।’

নেপাল কাবাডি লিগে অংশগ্রহণ করছে ৬ ফ্র্যাঞ্চাইজি। ১৭ জানুয়ারি শুরু হবে আসরটি, শেষ হবে ১ ফেব্রুয়ারি।

বিশ্বের বিভিন্ন দেশে কাবাডির প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। আসরগুলোতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া বিভিন্ন দলের পরিকল্পনায় আছেন বাংলাদেশি খেলোয়াড়রা। এ প্রসঙ্গে এসএম নেওয়াজ সোহাগ বলছিলেন, ‘থাইল্যান্ড ছাড়াও বিভিন্ন দেশ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কাবাডি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সে আসরের আয়োজকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করছি, বাংলাদেশি খেলোয়াড়রা নেপালে ভালো নৈপুণ্য প্রদর্শন করে অন্যান্য আসরে জায়গা করে নেবেন।’ 

খেলোয়াড়দের পাশাপাশি টেকনিক্যাল অফিসিয়ালদেরও আন্তর্জাতিক নানা আয়োজনে অংশগ্রহণের সুযোগ থাকবে। আশা করা হচ্ছে, বাংলাদেশ থেকে একাধিক অফিসিয়াল নেপাল কাবাডি লিগে থাকবেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান