যুক্তরাষ্ট্রে বিশ্বসেরাদের সঙ্গে লড়বেন বাংলাদেশের দুই দাবাড়ু

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০২

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে বৃহস্পতিবার হতে ওয়ার্ল্ড র‌্যাপিড ও ব্লিটস দাবা চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় ওপেন বিভাগে এবং জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম মহিলা বিভাগে অংশগ্রহণ করছেন।

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার ম্যাগনাস কার্লসনসহ ও বিশ্বের শীর্ষস্থানীয় গ্র্যান্ডমাস্টাররা ওপেন বিভাগের র‌্যাপিড ও ব্লিটজ দাবা এবং বিশ্বের শীর্ষস্থানীয় মহিলা খেলোয়াড়রা মহিলা বিভাগে অংশ নিচ্ছেন। 

নোশিন আঞ্জুম এমন টুর্নামেন্টে খেলতে পেরে ভীষণ খুশি। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই টুর্নামেন্টে অনেক কিছু শেখার আছে।  বিশ্বের সেরা দাবাড়ুরা অংশ নিচ্ছে।’

বাংলাদেশ দলের সাথে ফিদে জোন ৩.২ প্রেসিডেন্ট ও বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম রয়েছেন। তিনি খেলোয়াড়দের আর্থিক পৃষ্ঠপোষকতাও করেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী