ফরিদপুরে স্থায়ী ভেন্যু চান আর্চাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬

নীলফামারীর পর এবার ফরিদপুরে তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন সম্পন্ন হয়েছে।  দিনব্যাপী প্রতিযোগিতায় মোট ২৮ জন আর্চার অংশ নেন। এর মধ্যে ১৩ জন ছেলে ও ১৫ জন মেয়ে। 

ছেলেদের সিনিয়র বিভাগে সোনা জিতেছেন আব্দুর রহমান আবীর। মেয়েদের সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই প্রতিযোগিতা হয়েছে। সিনিয়র বিভাগে মেহজাবিন তুবা ও জুনিয়র বিভাগে রুমা আক্তার সোনা জেতেন।

ফরিদপুরে আর্চারির ভালো সম্ভাবনা রয়েছে। আর্চারি নিয়ে ছেলেমেয়েদের মাঝে অনেক আগ্রহ থাকলেও ফরিদপুরে নেই নির্দিষ্ট কোনও প্রশিক্ষণ ভেন্যু। তাই অনুশীলনের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। 

প্রতিযোগীতায় অংশ নেওয়া আর্চাররা স্থায়ী ভেন্যুর দাবি জানিয়েছেন। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রশিক্ষণ ভেন্যু চূড়ান্ত হলে আনুষঙ্গিক সব বিষয়ের ব্যবস্থা নেবে ফেডারেশন।’

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

তারুণ্যের উৎসবকে ধারণ করে আর্চারি ফেডারেশন দেশের ৯টি ভেন্যুতে এই উৎসবের আয়োজন করেছে। নীলফামারী ও ফরিদপুরের পর বাকি আয়োজনগুলো হবে ২৩ জানুয়ারি টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে, ২৪ জানুয়ারি নাটোরের খুবজিপুরে, ২৭ জানুয়ারি চুয়াডাঙ্গায়, ২৮ জানুয়ারি নড়াইলে, ৩১ জানুয়ারি রাজশাহীতে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে ও চূড়ান্ত পর্ব ৮ ফেব্রুয়ারি ঢাকার পল্টন ময়দানে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান