নেপালকে গুঁড়িয়ে এক ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। পল্টন ময়দানে আজ বুধবার চতুর্থ ম্যাচে স্বাগতিকরা ৪৯-২৪ পয়েন্টে হারিয়েছে নেপালকে। 

সিরিজে টিকে থাকতে নেপালের সামনে জয়ের বিকল্প ছিল না। তবে চতুর্থ ম্যাচের শুরু থেকে আগের ছন্দে ছিল বাংলাদেশ।

ম্যাচের ছয় মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। তিন মিনিট পর দ্বিতীয় লোনা পেয়ে ম্যাচে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ১৩ পয়েন্টের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৩১ পয়েন্ট ছিল তাদের। আর নেপালের সংগ্রহে ছিল ১৮ পয়েন্ট। 

দ্বিতীয়ার্ধেও দারুণ উজ্জীবিত বাংলাদেশ। স্বাগতিকরা শুরুতে আরও দুইটি লোনা পাওয়ায় অনেক পিছিয়ে যায় নেপাল। সেখান থেকে আর খেলায় ফিরতে পারেনি তারা।

খুব সহজেই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এর ফলে আগামী শুক্রবার পঞ্চম ও শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। 

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড় আমির হোসেন পাটোয়ারী ও সুবিমল চন্দ্র দাস।

ম্যাচ শেষে বাংলাদেশ সিরিজ জয়ের উল্লাস করেছে। অন্যদিকে নেপাল শিবিরে হতাশা৷ তাদের কোচ লাল বাহাদুর বিষ্ট বলেন, ‘পুরো সিরিজ জুড়ে বাজে আম্পায়ারিং হয়েছে। নেপালে বাংলাদেশকে আমন্ত্রণ, আমরা ৫-০ তে জিতবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি