ব্রোঞ্জ জিতে ইরানের কাছে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ২২:৩৪আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২২:৩৪

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশ দলের। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ জিতেছে শ্রাবণী, বৃষ্টিরা। তবে সেরা চারে স্বাগতিক ইরানের কাছে হেরে যাওয়ায় ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ দল। ইরান ৪১-১৮ পয়েন্টে হারিয়েছে তাদেরকে। 

আজ দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ দল। একই সঙ্গে ব্রোঞ্জ পদকও নিশ্চিত করে। বাংলাদেশ ৪২-২৭ পয়েন্টে হারায় থাইল্যান্ডকে।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে এই প্রথম বাংলাদেশ কোনও পদক জয় করেছে বলে ইরান থেকে জানিয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা। বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে আছেন তিনি। থাইল্যান্ডের বিপক্ষে জয়ের পর মালেকা জানান, 'এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।'

ফাইনাল ম্যাচে ইরান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ভারতকে। নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি নেপাল। ভারত ৫৬-১৮ পয়েন্টে ম্যাচ জিতেছে। 

আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান