মালয়েশিয়ায় ডেভিস কাপে বাংলাদেশের শুভসূচনা

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৫, ১৮:৪০আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৮:৪০

মালয়শিয়ায় জুনিয়র ডেভিস কাপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনের খেলায় বাংলাদেশ ২-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছে। প্রথম এককে বাংলাদেশের কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে প্যাসিফিক ওশেনিয়ার সেকাল্ট মাতাইহুকে হারান। 

দ্বিতীয় এককে বাংলাদেশের তানভির মুন তুষার ৬-৩, ৫-৭, ২-৬ গেমে প্যাসিফিক ওশেনিয়ার অস্টিন কেনির নিকট হারলে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও মো. রাজিব জুটি ৬-২, ৬-২ গেমে প্যাসিফিক ওশেনিয়ার সেকাল্ট মাতাইহু ও লি থাম তানুই কে হারিয়ে জয় নিশ্চিত করেন। 

প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, কুয়েত, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ম্যাকাও, সৌদি আরব, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, কিরঘিজস্তান, বাহরাইন, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, গুয়াম, প্যাসিফিক ওশেনিয়া, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, লেবানন ও লাওস হতে অনূর্ধ-১৬ বছরের খেলোয়াড়রা অংশগ্রহণ করছে।

প্রতিযোগিতায় গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ দল গ্রুপ-এফ এ গুয়াম ও প্যাসিফিক ওশেনিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী