শ্রীলঙ্কায় চ্যাম্পিয়ন হয়ে আইএমের পাশাপাশি বিশ্বদাবায় বাংলাদেশের ওয়াদিফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মার্চ ২০২৫, ১৬:৪১আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২১:২৯

শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে শুরু থেকে ছন্দে ছিলেন ওয়াদিফা আহমেদ।  মঙ্গলবার মহিলা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। তাতে ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি ৫ জুলাই জর্জিয়ায় হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছেন ।

জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে ওয়াদিফা এককভাবে কিংবা লঙ্কান দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন। শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ ছিল তার। আজ বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে সেই সুযোগটা হাতছাড়া করেননি ওয়াদিফা। চ্যাম্পিয়ন হয়ে সংবাদ মাধ্যমকে দশম শ্রেণিতে পড়ুয়া দাবাড়ু বলেছেন, 'অনেক ভালো লাগছে। আমার প্রাথমিক লক্ষ্য দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। এর পরের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার। আমি লক্ষ্যপূরণে শতভাগ চেষ্টা করবো।’ 

নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। এ জন্য নর্ম পূরণের শর্ত থাকে না। আবার রেটিংও ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। সে ক্ষেত্রে তার মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনও বাধা রইল না। 

ওয়াদিফাকে নিয়ে চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেলো বাংলাদেশ। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। এরপর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান