ব্রোঞ্জের পর রুপা জিতলেন সামিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৮:২৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২১:৩৪

দিনকে দিন উন্নতি করে চলেছেন সামিউল ইসলাম। স্বীকৃতিও পাচ্ছেন। থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জপদক জেতেন বাংলাদেশের এই সাঁতারু। আজ রবিবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিতেছেন।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে দ্বিতীয় হতে সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড, যা এই ইভেন্টে তার ক্যারিয়ার সেরা টাইমিং। এর আগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে তার টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। এই ইভেন্টে ২৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন থাইল্যান্ডের সাঁতারু তোনাম। আর ব্রোঞ্জ জিতেছেন তুর্কমিনিস্তানের গুরবান, টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।

বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে আছেন সামিউল। তারই অংশ হিসেবে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। এ মাসেই মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের তরুণ সাঁতারু।

আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল কুয়ালালামপুরে মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের সাঁতারুরা অংশ নেবেন।। গত বছর মালয়েশিয়ায় হওয়া এ প্রতিযোগিতায় রুপা জিতেছিলেন সামিউল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম