কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় মিরাজ, ঋতুপর্ণা ও সাগর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ এপ্রিল ২০২৫, ১৮:৩৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৩৩

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৪-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতু পর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলাম। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার সঙ্গে আছেন সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতু পর্ণা চাকমা। এই দুই বিভাগের বিজয়ীর নাম আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। 

স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোসকতায় নবমবারের মতো আয়োজনে এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৩জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। 

উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ১১ এপ্রিল বেলা সাড়ে ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর “কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪”। উক্ত অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। 

সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এই উপলক্ষে সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি  রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব  মাহবুব সরকার। 

পূর্নাঙ্গ মনোনয়ন তালিকা সংযুক্ত করা হলো- 

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত) : 
মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)
ঋতু পর্ণা চাকমা (ফুটবল) 
সাগর ইসলাম (আরচারি)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত):
মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)
ঋতু পর্ণা চাকমা (ফুটবল)
নাহিদ রানা (ক্রিকেট)
বর্ষসেরা ক্রিকেটার :  মেহেদী হাসান মিরাজ 
বর্ষসেরা ফুটবলার :  ঋতু পর্ণা চাকমা
বর্ষসেরা অ্যাথলেট :  জহির রায়হান
বর্ষসেরা আরচার :  সাগর ইসলাম
বর্ষসেরা দাবাড়ু : মনন রেজা নীড়
উদীয়মান ক্রীড়াবিদ : নাহিদ রানা (ক্রিকেট)
বর্ষসেরা দল :  অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল
সক্রিয় সংস্থা : শামস্-উল-হুদা ফুটবল একাডেমী, যশোর
বর্ষসেরা কোচ :  মওদুদুর রহমান শুভ (হকি)
বিশেষ সম্মাননা :  হামিদুল ইসলাম (ভারোত্তোলন)
তৃণমূল সংগঠক :  বীরসেন চাকমা (রাঙামাটি)
সেরা সংগঠক :মো. ইমরুল হাসান (ফুটবল)
বর্ষসেরা আম্পায়ার : শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি