চীন-বাংলাদেশের ক্রীড়া সহযোগিতা বাড়াতে সমঝোতা সাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ২১:৫৬আপডেট : ২২ মে ২০২৫, ২১:৫৬

চীন ও বাংলাদেশের ক্রীড়া সহযোগিতা আরও বাড়াতে সমঝোতা স্মারক সাক্ষর করলো বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। বৃহস্পতিবার রাজধানীতে অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে যার যার সংগঠনের পক্ষে স্মারকে সাক্ষর করেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর প্রেসিডেন্ট রেজওয়ান উজ জামান এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের অলিভিয়া ছু।

অনুষ্ঠানে বিএসপিএর সকল অতিথিকে স্বাগত জানিয়ে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, ‘এ সমঝোতা স্মারক সাক্ষর চীন ও বাংলাদেশের ক্রীড়া সহযোগিতার একটি নতুন পদক্ষেপ। আমরা আশা করি এ পদক্ষেপের মাধ্যমে আমরা আরও নতুন অনুষ্ঠান এবং নানা বিষয়ে সহযোগিতা করবো।’ 

তিনি আরও বলেন, ‘চীন সরকার দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দেয়। চীনের খেলোয়াড়রা বিভিন্ন খেলায় বিশ্ব সুনাম অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশে চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ক্রীড়াকে অনেক গুরুত্ব দেন। দূতাবাস প্রতিবছর বিভিন্ন খেলার আয়োজন করছে। আর এ থেকে বোঝা যায় দূতাবাস খেলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।’ 

বিএসপিএ প্রেসিডেন্ট রেজওয়ান উজ জামান বলেন, ‘চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে এই সমঝোতা স্মারক একটি মাইলফলক হয়ে থাকবে। চীনের সঙ্গে নানা ধরনের সম্পর্ক রয়েছে, স্পোর্টসেও আছে। অলিম্পিকে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে চীন। আমাদের দেশের খেলাধুলায় চীনের সহযোগিতা চাই আমরা।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা আরও  প্রশিক্ষিত হোক, যন্ত্রপাতিতে আরও স্বয়ংসম্পূর্ণ হবে। সেক্ষেত্রে আমরা চীনের সহযোগিতা চাই। আমরা জার্নালিজম কেন্দ্রিক আরও ওয়ার্কশপের আয়োজন করতে চাই। এতে করে সাংবাদিকতার পাশাপাশি চীন সম্পর্কে জানার সুযোগ পাবে। চায়না আসলে কেমন দেশ সেখানে না গেলে বোঝা যাবে না।’

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামন হোসেনসহ নির্বাহী পরিষদের সদস্যরা এবং সিএমজি বাংলার ঢাকা অফিসের সাংবাদিকরা। 

অনুষ্ঠানে দুই সংগঠনের খেলাধুলার তথ্য ভাগাভাগির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে কীভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতি বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী