সিঙ্গাপুরে জিমন্যাস্টিকসে দ্বিতীয় দিনেও বাংলাদেশের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৫, ০০:৩৫আপডেট : ০১ জুন ২০২৫, ০০:৩৫

সিঙ্গাপুর ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকসে প্রথম দিনে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। আজও হেসেছে তারা। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একটি সোনা, দুটি রুপা ও একটি ব্রোঞ্জ পেয়েছেন মেন্টন টনি ম্রো, প্রেনথই ম্রো ও জ্যাক আশিকুলরা।

শনিবার জুনিয়র ক্যাটাগরিতে পোমেল হর্সে মেন্টন টনি ম্রো ১২ দশমিক ৬০০ স্কোর গড়ে সোনা জিতেছেন। এই ইভেন্টেই ১০ দশমিক ৯৩৩ স্কোর নিয়ে পেয়েছেন রুপা প্রেনথই ম্রো। আর রিংয়ে ১০ দশমিক ৫০০ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছেন তিনি।

সিনিয়র ক্যাটাগরিতে ফ্লোরে ১২ দশমিক ৬৩৩ স্কোর গড়ে রুপা জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলাম।

প্রথম দিনে একটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। এ পর্যন্ত ম্রো-আশিকুলদের মোট জেতা পদকের সংখ্যা দাঁড়াল সাতটি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি