মাথায় বল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ১৮:০১আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৮:২১

মাথায় বল নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হালিমবল মাথায় নিয়ে, স্কেটিং জুতো পরে ২৭.৬২ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে নতুন রেকর্ড গড়ার প্রচেষ্টা চালিয়েছিলেন খ্যাতিমান ফুটবল প্রদর্শক আব্দুল হালিম। তার এই প্রচেষ্টার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ গিনেস বুক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছিল। সেগুলো বিচার-বিশ্লেষণ করে আব্দুল হালিমকে নতুন বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ।
আব্দুল হালিমকে অভিনন্দন জানিয়ে গিনেস বুক কর্তৃপক্ষ একটি ই-মেইল বার্তা পাঠিয়েছে। এছাড়া গিনেস বুকের ওয়েবসাইটেও আব্দুল হালিমের নতুন রেকর্ডটি শোভা পাচ্ছে।
নতুন বিশ্ব রেকর্ড গড়ায় হালিমকে অভিনন্দন জানিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। তিনি বলেন, ‘আব্দুল হালিমকে অনেক অনেক অভিনন্দন। আমরা জানতাম সে পারবে। সে কারণেই তাকে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করেছিল। এর আগেও তিনি ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল-এর ব্যানারে বল মাথায় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন।’

নতুন বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেয়ে আনন্দে আত্মহারা আব্দুল হালিম বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেক দিন ধরে রেকর্ডটির স্বীকৃতির অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই স্বীকৃতি পেলাম। ওয়ালটন গ্রুপ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এই রেকর্ড গড়া সম্ভব হত না।’

উল্লেখ্য, ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল-এর পৃষ্ঠপোষকতায় ২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন আব্দুল হালিম। আব্দুল হালিমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ফুটবলে আকৃষ্ট হন। ফুটবল নিয়ে তিনি অর্ধশতাধিক আকর্ষণীয় খেলা দেখাতে পারেন।

 /আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম