নেপালে বিশ্ব টেবিল টেনিসের বাছাইয়ে বড় স্বপ্ন বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৫, ১৪:২৫আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৪:২৫

আগামী বছর ২৮ এপ্রিল থেকে ১০ মে লন্ডনে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হবে।  পুরুষ ও মহিলা দলগত প্রতিযোগিতার বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশ  পুরুষ ও মহিলা দল নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। 

কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদের নেৃতত্বে পুরুষ দলের শীর্ষ ৪ র‌্যাংকধারী খেলোয়াড়রা হলেন - রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন এবং জাভেদ আহমেদ। নারী দলের শীর্ষ ৪ র‌্যাংকের খেলোয়াড়রা হলেন  - সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা এবং ঐশী রহমান। 

দলের ম্যানেজার  অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফ এর লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ সনেট দলের সঙ্গে আছেন। 

অল নেপাল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব টেবিল টেনিস দক্ষিণ এশীয় বাছাইপর্ব চ্যাম্পিয়নশিপ ৩০ থেকে ৩১ জুলাই জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে হবে। 

এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বার্ষিক কর্মসূচি অনুসারে এই প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালদ্বীপ অংশগ্রহণ করছে। ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্যদলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। প্রতিযোগিতা থেকে পাকিস্তান এবং ভুটান শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। 

বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ খেলোয়াড় সোনাম সুলতানা সোমা কাঠমান্ডু থেকে বাংলা ট্রিবিউনকে আশাবাদী কণ্ঠে বলেছেন,  ‘আমরা কাঠমান্ডুতে এসেছি ভালো ফল করতে, যেন বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারি। আমরা আশাবাদী।’

বুধবার সকাল থেকে পুরুষ ও নারী দলের খেলা শুরু হচ্ছে।  সারাবিশ্ব থেকে ৬৪টি পুরুষ এবং ৬৪টি নারী দল ২০২৬ সালের বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নেপালের আঞ্চলিক পর্যায়ে প্রতিটি বিভাগে বিজয়ী দল মূল পর্বে খেলবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী