আফঈদার সামনে তার বোনকে হারিয়ে স্বর্ণজয় প্রবাসী জিনাতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জুলাই ২০২৫, ১৮:৫৯আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯:২৯

জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনাল ছিল আজ বৃহস্পতিবার। প্রবাসী জিনাত ফেরদৌসীর মুখোমুখি আফরা খন্দকার, যিনি আবার জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বড় বোন। আফরার খেলা দেখতে তাই আফঈদা ও বাবা-মা বক্সিং স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তাতে আফরা সেভাবে উদ্বুদ্ধ হতে পারেননি। তিন রাউন্ডের সবকটিতেই তাকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন প্রথমবার ঢাকায়  খেলতে আসা জিনাত।

ফাইনাল দেখতে লোকে লোকারণ্য বক্সিং স্টেডিয়াম। এই লড়াই দেখতে এসেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি কাউন্সিলর স্টিফেন আইবেলি।

বোনের খেলা দেখতে যান আফঈদা

বেলা পৌঁনে পাঁচটায় শুরু হয় জিনাত ও আফরার লড়াই। তিন রাউন্ডের প্রত্যেকটিতেই জিনাতের কাছে ধরাশায়ী  হয়েছেন আফরা। সে দিকে তাকিয়ে হতাশ হচ্ছিলেন বোন আফঈদা ও বাবা খন্দকার আরিফ হাসান। বারবার তারা উৎসাহ দিলেও ঘুরে দাঁড়াতে পারেননি আফরা। 

ফাইনাল হেরে আফরা বলেছেন, ‘হেরেছি এতে কোনও আক্ষেপ নেই। আমি চেয়েছিলাম যাতে খেলাটি তিন রাউন্ড পর্যন্ত যায়। আলহামদুলিল্লাহ তিন রাউন্ড খেলেই এসেছি।’ 

স্বর্ণ জিতেছেন জিনাত

আরও বিশেষায়িত অনুশীলনের আবেদন জানিয়ে আফরার কথা, ‘জিনাত বিদেশে অনুশীলন করে থাকে। তার অনুশীলন সুবিধা অনেক ভালো। আমরা যদি ওরকম ভালো সুযোগ-সুবিধা পাই, আমরাও ওদের মতো ভালো করবো।’ 

নিজের খেলা সম্পর্কে তিনি বললেন, ‘জিনাত আক্রমণাত্মক খেলেছে। আমি প্রথম থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছি। কারণ আমার একটাই লক্ষ্য ছিল, মাচটি তিন রাউন্ড পর্যন্ত নিয়ে যাওয়া।’ 

বাবা-মাকে নিয়ে বোনের খেলা দেখতে যান আফঈদা

বাংলাদেশের বক্সারদের আরও টেকনিক রপ্ত করার পরামর্শ দিয়ে স্বর্ণপদক জেতা জিনাত বলেন, ‘আমাদের বাংলাদেশি ছেলে এবং মেয়ে যারা আছে, সত্যিকার অর্থেই ওরা অনেক খেলতে চায়। ওরা রিংয়ে খেলা ছেড়ে দিতে চায় না। আরেকটু টেকনিক যদি রপ্ত করতে পারে, তাহলে অনেক ভালো করবে।’ 

প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে এসে নিজের অভিজ্ঞতার কথা এভাবেই জানান যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত, ‘যেভাবে সবাই আমাদের বক্সিংকে সমর্থন করছে, এটা আমার কাছে অনেক বড় জিনিস। খুব ভালো লাগছে, কত জন আসছে। কত মানুষ সাপোর্ট করছে। আমি এটা প্রথমবার খেললাম, তবে এটাই শেষ নয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী