জাতীয় কাবাডিতে পদ্মা জোনের দুই বিভাগে চ্যাম্পিয়ন বগুড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৫, ১৫:২৫আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৫:২৫

স্বাগতিক বগুড়ার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের পদ্মা জোনের খেলা। পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া জেলা। বৃষ্টির কারণে ম্যাচ আয়োজনে কিছুটা বিঘ্ন ঘটলেও সফলভাবে সম্পন্ন হয়েছে পদ্মা জোনের খেলা।

পুরুষ বিভাগে আটটি জেলা অংশ নেয়। সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বগুড়া, জয়পুরহাট, রাজশাহী ও পাবনা। প্রথম সেমিফাইনালে বগুড়া ৩৪-১৮ পয়েন্টে জয়পুরহাটকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহী ২৯-২২ পয়েন্টে পাবনা জেলা কাবাডি দলকে হারায়। ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বগুড়া ২৫-১৯ পয়েন্টে রাজশাহীকে হারিয়ে পদ্মা জোনের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাজশাহীর খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলেও শেষ হাসি হেসেছে স্বাগতিক বগুড়া।

নারী বিভাগে অংশ নিয়েছিল ছয়টি দল। সেমিফাইনালে ওঠে বগুড়া, রাজশাহী, পাবনা ও জয়পুরহাট। প্রথম সেমিফাইনালে এক জমজমাট লড়াইয়ের পর বগুড়া ২৪-২১ পয়েন্টে রাজশাহীকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। দ্বিতীয় সেমিফাইনালে পাবনা ৩৪-২৩ পয়েন্টে জয়পুরহাটকে পরাজিত করে শিরোপার লড়াইয়ে নাম লেখায়। তবে ফাইনালের মঞ্চে পাবনা জেলা বগুড়ার সামনে পাত্তাই পায়নি। ৪০-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে পাবনাকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে বগুড়ার মেয়েরা, যা তাদের একচেটিয়া আধিপত্যের প্রমাণ।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন পুরো দেশকে আটটি জোনে ভাগ করে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করেছে। পদ্মা জোনের পর রংপুর জেলায় অনুষ্ঠিত হবে তিস্তা জোনের খেলা। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে আন্তজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সঙ্গে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের কাবাডি অঙ্গনে নতুন প্রতিভা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী