জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৫, ১৮:১৭আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৮:১৭

জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।

‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে সবকটিতে জিতে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।  

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে সোমবার প্রথম পর্ব শেষ হয়েছে। এদিন জয় পেয়েছে বাংলাদেশ আনসার, বিজিবি ও বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশ ৩৯-৭ গোলে মাদারীপুরকে হারিয়েছে। প্রথমার্ধে পুলিশ দল ১৭-৪ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ আনসার একপেশে লড়াইয়ে ৫৩-৩ গোলে ফরিদপুরকে হারিয়েছে। প্রথমার্ধে আনসার এগিয়ে ছিল ২৫-৪ গোলে। আরেক ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০-৮ গোলে দিনাজপুরকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৭-৬ গোলে এগিয়ে ছিল।  

আগামী ২০ আগস্ট শুরু হবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এই পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ৯ টি দল। দ্বিতীয় পর্বের দলগুলো হচ্ছে জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ। দুই পর্বের চারটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে ২৪ আগস্ট হবে সেমিফাইনাল। ফাইনাল ২৫ আগস্ট। জাতীয় নারী হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি