পড়ে গেলেন ইমরানুর, তারেক সেরা, শিরিনকে হারালেন শারীফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৫, ১৯:২২আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২০:০৪

জাতীয় সামার অ্যাথলেটিকসে ২০০ মিটার স্প্রিন্টে দৃষ্টি ছিল ইমরানুর রহমান ও শিরিন আক্তারের দিকে। দুজনেই আশাহত করেছেন। আগের দিন দ্রুততম মানবীর মতো ২০০ মিটারেও নিজের শ্রেষ্ঠত্ব হারিয়েছেন শিরিন। ইমরানুর দ্রুততম মানব হলেও এই ইভেন্টে মাঝপথেই তার দৌড় শেষ হয়ে যায়! তাদের জায়গায় প্রথমবারের মতো শারীফা খাতুন ও তারেক রহমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

১০০ মিটার নারী স্প্রিন্টের মতো ২০০ মিটারেও  হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেনাবাহিনীর শারীফা ২৫ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম আর নৌবাহিনীর শিরিন ২৫ দশমিক ২৭ সেকেন্ডে হন দ্বিতীয়। বিকেএসপির মিম আক্তার ২৫ দশমিক ৮৭ টাইমিংয়ে তৃতীয়। 

স্বর্ণপদক জিতে শারীফা উচ্ছ্বসিত, ‘শিরিন আপু না সুমাইয়া? কে চ্যাম্পিয়ন, এটা নিয়ে অপেক্ষা হয়েছে দেখেছি। সুমাইয়া যখন প্রথম হয়েছে, তখন আমিও আত্মবিশ্বাসী হয়েছিলাম যে আমিও পারবো শিরিন আপুকে হারাতে। অনেকবার জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেছি। কখনও ২০০ মিটারে প্রথম হইনি। অনেক সময় দ্বিতীয় ও তৃতীয় হয়েছি। শিরিন আপুর সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তিনি আমার চেয়ে এক ধাপ এগিয়ে থাকতেন। এবার পেরে ভালো লাগছে।’

খুলনার মেয়ে শারীফা মূলত ৪০০ মিটার দৌড়ে অংশ নেন। এবার সেই ইভেন্টে অংশ নেননি। তবে দুইশ মিটারে প্রথম হবেন এটা ভাবেননি। 

ইংল্যান্ড প্রবাসী দ্রুততম মানব ইমরানুর ২০০ মিটারে শুরুটা ভালোই করে ৫০ মিটার দৌড়ানোর পর ট্র্যাক থেকে ছিটকে যান। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান নিজের সঙ্গে নিজেই লড়েছেন অনেকটা। ২২ দশমিক ০৪ সেকেন্ড টাইমিং নিয়ে ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন তিনি। 

ইমরানুরে মতো অ্যাথলেট থাকা সত্ত্বেও প্রথম হওয়ার বিশ্বাস ছিল তারেকের, ‘ইমরান ভাইয়ের স্টেপিং ভালো। আমি চেষ্টা করেছি কার্ভে জোর দিতে। তিনি পুরো দৌড়ে থাকলেও আমি প্রতিদ্বন্দ্বিতা করতাম। আমার চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস ছিল।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি