জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে জয়ে শুরু সিলেট-হবিগঞ্জের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের সুরমা জোনের খেলা মঙ্গলবার সিলেটে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দারুণ জয় পেয়েছে স্বাগতিক সিলেটের পুরুষ দল। অন্যদিকে, নারী বিভাগে একপেশে ম্যাচে বড় জয় তুলে নিয়েছে হবিগঞ্জ। 

সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট তাদের প্রতিপক্ষ ফেনী জেলাকে বিশাল ব্যবধানে হারিয়েছে। খেলার ফল ছিল ৬৫-২২। সিলেটের দাপুটে পারফরম্যান্সের সামনে ফেনীর খেলোয়াড়রা কোনও প্রতিরোধই গড়তে পারেনি।

অন্যদিকে, নারী বিভাগের উদ্বোধনী ম্যাচে সুনামগঞ্জকে ৭২-৩ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে হবিগঞ্জ। পুরো ম্যাচজুড়েই হবিগঞ্জের সামনে দাঁড়াতে পারেনি সুনামগঞ্জ। 

সুরমা জোনের এই খেলায় পুরুষ বিভাগে মোট ছয়টি এবং নারী বিভাগে পাঁচটি দল অংশ নিয়েছে। সিলেট বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী