নিজের রেকর্ড ভেঙে এগিয়ে চলেছেন মাবিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

টানা দুটি এসএ গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ঘরোয়া আসরেও অপ্রতিদ্বন্দ্বী। জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের পাশাপাশি নিজের রেকর্ড ভেঙে চলছেন। আজ (বুধবার) ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় ২১০ কেজি ভার উঠিয়ে নতুন রেকর্ড গড়েছেন মাবিয়া। এই রেকর্ড গড়ে সেরা নারী ভারোত্তোলকের পুরস্কারও উঠেছে তার হাতে। 

মাবিয়া আক্তার সীমান্ত ৬৯ কেজি ওজন শ্রেণিতে খেলেছেন। আজ ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে ৯২ কেজি তুলেছেন। দুটি মিলিয়ে তিনি মোট ২১০ কেজি তুলেছেন। যা দেশের নারী ভারোত্তোলনে নতুন রেকর্ড হয়েছে।

রেকর্ড গড়ে মাবিয়া সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ার এবং বাংলাদেশেরও সেরা। এর আগে আমি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ আর স্ন্যাচে ৮৯ কেজি ওজন তুলেছিলাম। আজ সব মিলিয়ে পাঁচ কেজি বৃদ্ধি হয়েছে।’

মাবিয়া এই বছরের শুরুতে ভারত্তোলক প্রান্তকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন। ঘর-সংসার করে নিজের পারফরম্যান্সের গ্রাফ এগিয়ে নেওয়ার ব্যাখ্যা দিলেন এভাবে, ‘আমার স্বামীও একজন ভারোত্তোলক। তার ও পরিবারের সহায়তা পাচ্ছি অনেক। সে জন্য এমন রেকর্ড করতে পেরেছি।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী