বাংলাদেশের দাবাড়ুদের প্রশিক্ষণে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ অক্টোবর ২০২৫, ১৫:৪০আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৪০

বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে দুই মাসব্যাপী (অক্টোবর–নভেম্বর) বিশেষ দাবা প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছেন রাশিয়ার গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ। যিনি বিশ্বের বহু শীর্ষ গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক দাবাড়ুদের কোচ হিসেবে কাজ করেছেন। এবার তার অভিজ্ঞতা ও কৌশল থেকে সরাসরি উপকৃত হবেন বাংলাদেশের প্রতিভাবান দাবাড়ুরা। 

বিশেষভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রস্তুতি নিচ্ছেন দুই আন্তর্জাতিক মাস্টার —মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়; যারা আসন্ন দাবা বিশ্বকাপে  (ভারতে অনুষ্ঠিতব্য) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

প্রশিক্ষণে আরও অংশ নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় দাবাড়ু- আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শালিক, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, মোহাম্মদ শাকের উল্লাহ, মোহাম্মদ জাভেদ, অনত চৌধুরী, মো. শরীফ হোসেন, সেখ নাসির আহমেদ ও নাইম হকসহ  শীর্ষস্থানীয় মহিলা দাবাড়ুরা। কিছু জুনিয়র দাবাড়ুরাও এই সুযোগ পেতে পারেন। এছাড়া গ্র‍্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের তত্ত্বাবধানেও চলমান আছে এর পরের ধাপের খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ। ফিদে মাস্টার শওকত হোসেন পল্লবের তত্ত্বাবধানে চলছে উদীয়মান খেলোয়াড়দের প্রশিক্ষণ। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী