দুটি পদক জিতে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ অক্টোবর ২০২৫, ১২:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১২:১৩

তৃতীয় এশিয়ান যুব গেমসে সাফল্য নিয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল। বাহরাইনের মানামা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ব্রোঞ্জ পদক জয়ী দলকে বহনকারী বিমান। 

এশিয়ান যুব গেমসের ইতিহাসে প্রথমবারের মতো এ আসরে অংশ নিয়ে বাংলাদেশ বালক ও বালিকা উভয় দল ব্রোঞ্জ পদক জয় করেছে। গতকাল রাতে উভয় দলের হাতে পদক তুলে দেওয়া হয়। 

আগের দুই আসরে অংশ নিয়েও কোনও পদক জিততে না পারার আক্ষেপ এবার ঘুচলো কাবাডি দলের হাত ধরে। বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করে। মেয়েদের কাবাডিতে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করে। 

মেয়েদের সাফল্যের পরপরই বাংলাদেশের ছেলেরাও একই ধারার ব্রোঞ্জ পদক জয় করে। কাবাডিতে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। 

শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর বাংলাদেশ বালক দল দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। যদিও থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়েছিল তারা। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। তবে পদক জয় নিশ্চিত করে দেশের মুখ উজ্জ্বল করেছে এই তরুণ দল।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী