পাকিস্তানকে ছাড়াই ভারতে লড়াইয়ে নামছেন বাংলাদেশের অ্যাথলেটরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ১৬:২৬আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৬:২৬

দীর্ঘ ১৭ বছর পর ফের দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা থেকে শুরু হচ্ছে আজ । ভারতের রাচিতে চতুর্থ দক্ষিণ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আছে বাংলাদেশও।

পাকিস্তানকে ছাড়াই দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো অংশগ্রহণ করছে। সবগুলো ইভেন্ট হবে ঝাড়খন্ডের রাচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে।

মোট দুইশ’র বেশি অ্যাথলেট নিয়ে হচ্ছে এই প্রতিযোগিতা। সবচেয়ে বেশি ৭৮ জন অ্যাথলেট অংশ নেবেন স্বাগতিক দেশ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জন শ্রীলঙ্কার। বাংলাদেশ থেকে ১৯ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।

প্রথম দিনে বাংলাদেশের অ্যাথলেটরা ৫টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। ১০০ মিটার (পুরুষ) রাউন্ড-১ এ রাত ৮টায় অংশ নিবেন মো. ইসমাইল ও আব্দুল মোতালেব। ১০০ মিটার (মহিলা) রাউন্ড -১ রাত সোয়া ৮টায় অংশগ্রহণ করবেন সুমাইয়া দেওয়ান।

পুরুষদের ৫০০০ মিটার স্প্রিন্টে আল আমিন দৌড়াবেন রাত সাড়ে ৮টায়। আর মহিলা ইভেন্টে রিংকি বিশ্বাস নামবেন রাত ৮টা ৫০ মিনিটে।

পুরুষদের ১০০ মিটার ফাইনাল রাত সাড়ে ৯টায়। এই ইভেন্টে মেয়েদের ফাইনাল হবে ৯টা ৪০-এ।

এছাড়া মিক্সড রিলে ৪*৪০০ মিটার অংশগ্রহণ করবেন বাংলাদেশের হাফিজুর রহমান,  লুসাদ ইসলাম, নাজিমুল হক রনি, শিরিন আক্তার,  নুসরাত জাহান রুনা ও বর্ষা খাতুন। 

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি