২ হাজার ডলার বেতনে ইরানি কোচ আনছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ নভেম্বর ২০২৫, ১৯:৫৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০৯

মাত্র দুই মাসের জন্য থাইল্যান্ডের পাতারার্তোন পাসারাকে এনেছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। চুক্তি শেষে দেশে ফিরে গেছেন পাসারা। টেবিল টেনিস ফেডারেশন এবার ইরান থেকে নতুন কোচ মিদিয়া লোতফোলাহনাসাবিকে আনতে যাচ্ছে। চলতি নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে আসছেন এই নারী কোচ। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তির পরিকল্পনা করছে টেবিল টেনিস ফেডারেশন।  

মিদিয়া ইরানের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন। তিনি বিশ্ব টেবিল টেনিস ফেডারেশনের লেভেল ওয়ান ও লেভেল টু কোচেস কোর্সও করেছেন। কুর্দিস্তান টেবিল টেনিস বোর্ডে কোচ হিসেবে কাজ করেছেন। তাছাড়া ইরান জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘থাইল্যান্ডের কোচের ব্যস্ত সূচির কারণে তাকে আর পাওয়া যাচ্ছে না। তাই নতুন করে আমরা ইরানি সহকারী কোচকে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য আনতে যাচ্ছি। আপাতত তিন মাসের চুক্তি হতে যাচ্ছে। পরবর্তীতে তা  দুই বছরের জন্য করার লক্ষ্য আমাদের। যাতে সার্বিক একটা প্রশিক্ষণের সময় নিয়ে এগোতে পারি। এখানে শুধু জাতীয় দল অন্তর্ভুক্ত থাকবে না, বয়সভিত্তিক খেলোয়াড়রাও প্রশিক্ষণ পাবেন।’

মাসিক ২ হাজার ডলার বেতন পাবেন ইরানি কোচ। এছাড়া তার জন্য মাসে থাকা ও খাওয়া বাবদ আরও দেড় হাজার ডলার ব্যয় হবে।

/টিএ/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান