দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৫, ১৪:৩৯আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৪:৩৯

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের চলতি আসরে সেরা প্রাপ্তির সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তার-হিমু বাছাড়কে নিয়ে গড়া বাংলাদেশ দল। 

জাতীয় স্টেডিয়ামে বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটিকে ১৫৮-১৫৩ (৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, ৩৯-৪০) ব্যবধানে হারায় বাংলাদেশ। 

ভুটানকে ১৫৪-১৪৮ স্কোরে হারিয়ে এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ড শুরু করা বাংলাদেশ কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয় ইরানের। সেখানে ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর সকালের সেশনে মুখোমুখি হয় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। সেখানেও বাজিমাত করে বন্যা-হিমু জুটি। 

বৃহস্পতিবার স্বর্ণ পদকের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে উঠে হিমু বাছাড় বলেছেন, ‘ফাইনালে উঠেছি, এটা আমাদের দু’জনের জন্যই আনন্দের। এর আগে আমরা তিন থেকে চারটা আন্তর্জাতিক ইভেন্ট খেলেছি একসাথে, কিন্তু কোনও পদক ছিল না। এই প্রথম আমরা ফাইনালে উঠলাম। ভালো করার লক্ষ্য আমাদের। সবসময় চেষ্টা ছিল দেশের জন্য কিছু করার।’

বন্যা আক্তার এরপর বলেছেন, ‘আমাদের এ পর্যন্ত তেমন কোনও ভালো ফল হয়নি। আশা করি, এবার হবে। সবশেষ ২০২৪ সালে ভুটানে ব্যাক্তিগত ইভেন্টে রুপা পেয়েছিলাম। জাতীয় দলে ৯ বছর ধরে আছি। আশা করি, এবার ভালো কিছু হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী