বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে নতুন মহাসচিব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
৩০ নভেম্বর ২০২৫, ২২:৩৪আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ২২:৩৪

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) নতুন কমিটি গঠন হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) কক্সবাজারে স্থানীয় একটি হোটেলে বার্ষিক সাধারণ সভার পর নির্বাচনের মাধ্যমে চার বছরের জন্য অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত নতুন কমিটি এসেছে। 

তবে মহাসচিব, সহ-সভাপতি, সদস্য, কোষাধ্যক্ষ পদের বিপরীতে বেশি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন মহাসচিব হয়েছেন একসময় সার্চ কমিটির দায়িত্বে থাকা জোবায়েদুর রহমান।  

তিন উপমহাসচিব পদের মধ্যে দুটি অলিম্পিক ডিসিপ্লিনের, আরেকটি এই ডিসিপ্লিনের বাইরের। অলিম্পিক ডিসিপ্লিনের দুই পদের বিপরীতে তিন জন প্রার্থী থাকায় সেখানেই শুধু ভোটাভুটি হয়েছে।  

বিওএ নির্বাচনে এবার কাউন্সিলার সংখ্যা ছিল ৯২। এজিএমে ৭৬ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। এর মধ্যে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ৭০ ও দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস নির্বাচিত হয়েছেন। এই পদে আরেক প্রার্থী আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (আলো) পেয়েছেন মাত্র ১৯ ভোট।  
অলিম্পিকে বাংলাদেশের দুই আর্চার সরাসরি খেললেও সেই ফেডারেশনের কেউ এবার থাকলো না।

এর আগে সভাতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিওএ সভাপতি ও সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। 

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
মিলিটারি পুলিশ-আরভিঅ্যান্ডএফ কোরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সেনাপ্রধানের 
সর্বশেষ খবর
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
সরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রসরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর