জাতীয় টেবিল টেনিস

নারী দলগত বিভাগে চ্যাম্পিয়ন আনসার, বালিকায় বিকেএসপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জানুয়ারি ২০২৬, ২৩:৩২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ২৩:৩২

৪০তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী দলগত বিভাগে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। অন্যদিকে টেবিল টেনিসের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নারীদের দলগত ফাইনালে শক্তিশালী বিকেএসপিকে ৩–১ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার ও ভিডিপি।

ফাইনালের প্রথম সেটে আনসারের সোনাম সুলতানা সোমা বিকেএসপির খই খই সাই মারমাকে ৩–২ গেমে হারান। দ্বিতীয় সেটে দেশের এক নম্বর রাংকিংধারী খেলোয়াড় সাদিয়া রহমান মৌ বিকেএসপির রেশমী তনচাঙ্গাকে হারান।

তৃতীয় সেটে আনসারের নওশিন সুলতানা মাহি ৩–০ গেমে দেশের সপ্তম র‍্যাংকিংধারী খেলোয়াড় মুসরাত জাহান সিগমাকে হারান। চতুর্থ সেটে আবারও সাদিয়া রহমান মৌ দ্বিতীয় র‍্যাংকিংধারী খই খই সাই মারমাকে হারিয়ে দলের জয় নিশ্চিত করেন।

অপরদিকে বালিকাদের দলগত বিভাগে বিকেএসপি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টেবিল টেনিস দলকে ৩–০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিকেএসপি দলের সদস্য ছিলেন খই খই সাই মারমা, রেশমী তনচাঙ্গা ও মুসরাত জাহান সিগমা। বিমান বাংলাদেশ দলের সদস্য ছিলেন বৈশাখী খাতুন, রায়তা চৌধুরী ও লক্ষ্মী দত্ত।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
আনসার-ভিডিপিকে আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
সর্বশেষ খবর
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?