মহিলা দাবা লিগ 

৮২ বছরের রানী হামিদের নৈপুণ্যে চ্যাম্পিয়ন আনসার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৭

মহিলা দাবা লিগে ৮২ বছর বয়সী কিংবদন্তি রানী হামিদের অসামান্য নৈপুণ্যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে দলটি। সমান ১৩ পয়েন্ট পেলেও গেম পয়েন্টে পিছিয়ে থাকায় রানার্স-আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 

লিগ শেষে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ নৌবাহিনী— উভয় দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টের ওপর ভিত্তি করে স্থান নির্ধারণ করা হয়। এতে ২৪ গেম পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনসার। অন্যদিকে, ২২ দশমিক ৫ গেম পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় নৌবাহিনীকে। ১০ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ পুলিশ। 

চ্যাম্পিয়ন দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রবীণ মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। তিনি তার খেলা ম্যাচগুলোতে জয় ও ড্রয়ের মাধ্যমে দলকে শিরোপার পথে এগিয়ে নেন। আনসারের হয়ে লিগে আরও অংশ নেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। 

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ আনসার ৪-০ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবকে এবং বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় মহিলা দলকে পরাজিত করে। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলকে হারায়। 

ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে বোর্ড পুরস্কার জিতেছেন— ১ম বোর্ড: তনিমা পারভীন (বাংলাদেশ পুলিশ), ২য় বোর্ড: নুশরাত জাহান আলো (বাংলাদেশ আনসার), ৩য় বোর্ড: নোশিন আঞ্জুম (বাংলাদেশ নৌবাহিনী), ৪র্থ বোর্ড: জান্নাতুল ফেরদৌস (বাংলাদেশ আনসার), অতিরিক্ত-১: কাজী জারিন তাসনিম (বাংলাদেশ নৌবাহিনী), অতিরিক্ত-২: ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা (বাংলাদেশ আনসার)। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
নৌবাহিনীর ডকইয়ার্ডে তৈরি ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন বাংলাদেশের ফাহাদ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি