১৮ মাস পর ফের আন্তর্জাতিক টুর্নামেন্টে ফাহাদ, লক্ষ্য গ্র্যান্ডমাস্টার নর্ম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ এপ্রিল ২০২৬, ২১:২৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২১:৪১

বাংলাদেশের অন্যতম প্রতিভাবান আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়ার পথে বড় বাধা ছিল স্পন্সরশিপ। দীর্ঘ ১৮ মাসের অপেক্ষা শেষে সেই অনিশ্চয়তা কেটেছে। পাকিজা গ্রুপের স্পন্সরশিপ পাওয়ায় এখন নির্ভার হয়ে তুরস্কের পথে পা বাড়াচ্ছেন এই দাবাড়ু।

আগামী মে মাসে তুরস্কে অনুষ্ঠেয় দুটি গ্র্যান্ডমাস্টার নর্ম টুর্নামেন্ট এবং একটি আন্তর্জাতিক মাস্টার টুর্নামেন্টে অংশ নেবেন ফাহাদ। গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের জন্য তার আরও দুটি নর্ম প্রয়োজন। এই লক্ষ্যেই মূলত তুরস্ক সফরকে পাখির চোখ করেছেন তিনি। পাকিজা গ্রুপ তার এই সফরের জন্য ৩ লক্ষ টাকার স্পন্সরশিপ প্রদান করেছে। এসময় ফাহাদের সঙ্গে ছিলেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। 

শুক্রবার (৩ এপ্রিল) ফাহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, “স্পন্সরের অভাবে অনেক সময় গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে। এবার পাকিজা গ্রুপ এগিয়ে আসায় আমি তুরস্কে খেলতে যেতে পারছি। দীর্ঘ ১৮ মাস পর আন্তর্জাতিক আসরে ফিরছি, আশা করছি সেখানে ভালো ফল করতে পারবো।” 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন বাংলাদেশের ফাহাদ
মঙ্গোলিয়ায় ‘হালাল শূকরের মাংস’ দেখে অবাক ফাহাদ
মঙ্গোলিয়ায় ফাহাদের জয় দিয়ে শুরু
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি