২০ বছর পর ঢাকায় বৈশাখী ক্রীড়া উৎসব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ এপ্রিল ২০২৬, ২০:১৮আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ২০:১৮

২০০৬ সালে ঢাকায় প্রথম গ্রামীণ খেলা নিয়ে বৈশাখী উৎসব হয়েছিল। দীর্ঘ বিরতি দিয়ে আবারও ফিরছে সেই গ্রামীণ খেলার আয়োজন। পহেলা বৈশাখে পল্টন মাঠে ১০টি ডিসিপ্লিন নিয়ে হতে যাচ্ছে এমন উৎসব।

কিউট বৈশাখী ক্রীড়া উৎসব উপলক্ষে আয়োজিত রবিবার সংবাদ সম্মেলনে জানানো হয় যে, আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) ঢাকার পল্টন ময়দানে দিনব্যাপী এই উৎসবে দেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির বিভিন্ন আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘আমরা দীর্ঘদিন পর পহেলা বৈশাখে ক্রীড়া উৎসব করতে যাচ্ছি। গ্রামীণ খেলা যেন হারিয়ে না যায় তার জন্যই এমন আয়োজন। ২০০৬ সালে একবার এটা হয়েছিল। অনেক দিন পর আবারও হচ্ছে।  সামনের দিকে হয়তো সরকারের সহযোগিতা নিয়ে আরও বড় করে হবে। নববর্ষের দিন আমরা চাই গ্রামীণ খেলার পাশাপাশি এই অঞ্চল নানান অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত হোক।’

উত্ৎবে থাকছে আর্চারি, কাবাডি, ভলিবল,প্যারা ইভেন্ট, সেপাক টাকরো, খো খো, কান্ট্রি গেমস, লাঠি খেলা, বলি খেলা ও কুস্তি।

৩০০ খেলোয়াড় ও কর্মকর্তা এতে অংশ নিতে যাচ্ছেন। ছেলেদের পাশাপাশি মেয়েরাও তাতে খেলবে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান