শ্রীলঙ্কাতে স্বর্ণ জিতলেন সাকলাইন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৬, ২২:২৭আপডেট : ২৫ মে ২০২৬, ২২:২৭

শ্রীলঙ্কার কালথারায় কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ওপেন অনুর্ধ্ব-২০ গ্রুপে স্বর্ন পদক পেয়েছেন। ফিদে মাস্টার সাকলাইন ৯ খেলায় সাত পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে রানার-আপ এবং অনুর্ধ্ব-২০ বছরের খেলোয়াড়দের মধ্যে প্রথম হয়ে স্বর্ণপদক পান। 

আজ (সোমবার) শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সাকলাইন মালয়েশিয়ার ফিদে মাস্টর লিম জোও রিনকে হারান।

ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ছয় পয়েন্ট নিয়ে ১৬তম এবং রায়ান রশিদ মুগ্ধ পাঁচ পয়েন্ট নিয়ে ৩৯তম হন। বয়স ভিত্তিক গ্রুপে ওপেন অনুর্ধ্ব-১২ তে রায়ান রশিদ মুগ্ধ সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে দশম স্থান পান। বালিকা অনুর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি সাড়ে চার পয়েন্ট পেয়ে ১৮তম হন।

ওপেন অনুর্ধ্ব-১৮ গ্রুপে মো. জায়ান খান সাড়ে তিন পয়েন্ট নিয়ে দশম হন এবং ওপেন অনুর্ধ্ব-১৬ গ্রুপে সায়ান মেরাব হাসান সাড়ে তিন পয়েন্ট নিয়ে ২৩তম হন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাত খেলায় তিন পয়েন্ট পান। অসুস্থতার জন্য তিনি শেষ দুই রাউন্ড খেলননি।

র‌্যাপিড দাবায় অনর্ধ্ব-২০ গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন রৌপ্য পদক এবং ব্লিটজ দাবায় ব্রোঞ্জ পদক পান। মহিলা র‌্যাপিড দাবায় ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা রৌপ্য পদক পান।

ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহ সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ওপেন বিভাগে সাত জন গ্র্যান্ড মাস্টার, একজন মহিলা গ্র্যান্ডমাস্টার ও তিন জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৩ টি দেশের ৯৬ জন খেলোয়াড় অংশ নেন।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
বিকেএসপিতে বিদেশি কোচ নিয়োগে গুরুত্ব, নতুন ক্রীড়া বিভাগ হিসেবে যুক্ত হচ্ছে দাবা
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত