বাংলাদেশের দাবায় ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৬, ১৩:০৯আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৩:০৯

হাঙ্গেরিতে অনুষ্ঠিত সিক্স ডেজ জুলাই ২০২৬ (গ্র্যান্ডমাস্টার-বি) দাবা টুর্নামেন্টে ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।

অষ্টম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার মারকো ম্যাটেরিয়া-র সঙ্গে ড্র করেছেন নীড়। এর ফলে আট রাউন্ড শেষে তার সংগ্রহ ৬ পয়েন্ট। এই রাউন্ড রবিন টুনামেন্ট থেকে নর্ম অর্জন করতে হলে ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করতে হয় একজন খেলোয়াড়কে। এখন শেষ রাউন্ডে জয় পেলেই নীড়ের পয়েন্ট হবে ৭। শেষ রাউন্ডে খেলায় জিতলে নিজের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করবেন বাংলাদেশের এই প্রতিভাবান দাবাড়ু। একই সঙ্গে তিনি হতে পারেন বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনকারী দাবাড়ু।

উল্লেখ্য, গ্র্যান্ডমাস্টার (জিএম) খেতাব অর্জনের জন্য একজন দাবাড়ুকে তিনটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের পাশাপাশি ফিদে রেটিং ২৫০০ স্পর্শ করতে হয়। তাই এই নর্মটি মনন রেজা নীড়ের গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন নীড়। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের ফিদে মাস্টার লুসিয়াস মেলিলো-কে পরাজিত করে শুভসূচনা করেন। দ্বিতীয় রাউন্ডে ভারতের ফিদে মাস্টার আরাভ সিনহা-র সঙ্গে ড্র করেন। তৃতীয় রাউন্ডে গ্রিসের গ্র্যান্ডমাস্টার পোটেস হাগেন-কে হারিয়ে বড় জয় তুলে নেন।

চতুর্থ রাউন্ডে ফ্রান্সের মহিলা গ্র্যান্ডমাস্টার এলিফ মেহমেত-কে পরাজিত করে এককভাবে শীর্ষে উঠে আসেন। এরপর পঞ্চম রাউন্ডে স্বাগতিক হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বারকুজেস-কে হারিয়ে নিজের দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা বজায় রাখেন।

ষষ্ঠ রাউন্ডে ভারতের ফিদে মাস্টার ভৈভব জয়ন্ত রাউত, সপ্তম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার অজয় সন্তস পারথারেড্ডি এবং অষ্টম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার মারকো ম্যাটেরিয়া-র সঙ্গে ড্র করেন নীড়।

/এফআইআর/
সম্পর্কিত
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ
হাঙ্গেরি থেকে ঢাকায় নেমেই সুখবর পেলেন নীড়, তবে...
জিএম নর্মের থেকে দুই জয় দূরে: সার্বিয়ায় শীর্ষে বাংলাদেশের তাহসিন 
সর্বশেষ খবর
মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী
মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী
বাটেক্সপো দিয়ে বিশ্ববাজারে পোশাকের নতুন ব্র্যান্ডিং, গ্যাস-কর-বন্ডে বিজিএমইএর একগুচ্ছ দাবি
বাটেক্সপো দিয়ে বিশ্ববাজারে পোশাকের নতুন ব্র্যান্ডিং, গ্যাস-কর-বন্ডে বিজিএমইএর একগুচ্ছ দাবি
যেসব কারণে এই দেশটি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও শ্রম ভিসা বাতিল করলো
যেসব কারণে এই দেশটি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও শ্রম ভিসা বাতিল করলো
টাইফুনের হুমকিতে এশিয়ান গেমস
টাইফুনের হুমকিতে এশিয়ান গেমস
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা