অল্পের জন্য গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করলেন মনন রেজা নীড়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৬, ১৮:৫৬আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৮:৫৬

হাঙ্গেরিতে অনুষ্ঠিত সিক্স ডেজ জুলাই ২০২৬ (গ্র্যান্ডমাস্টার-বি) দাবা টুর্নামেন্টের শেষ রাউন্ডে পরাজয়ের ফলে নিজের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করা হলো না বাংলাদেশের দাবার বিস্ময় বালক ও সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের।

পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন নীড়। টুর্নামেন্টের প্রথম আট রাউন্ড শেষে ৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান দখল করে রেখেছিলেন মনন রেজা নীড় । শেষ রাউন্ডে জয় পেলেই নিশ্চিত হতো তার প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম। তবে শেষ পর্যন্ত স্লোভেনিয়ার গ্র্যান্ডমাস্টার ফিলিপ হারিংয়ের কাছে পরাজিত হওয়ায় সেই স্বপ্ন অল্পের জন্য অধরাই থেকে যায়।

তবে এই একটি পরাজয় কোনোভাবেই নীড়ের অসাধারণ পারফরম্যান্সকে ম্লান করতে পারে না। পুরো টুর্নামেন্টে তিনি তিনজন গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে  বারাবরের মতই আন্তর্জাতিক দাবা অঙ্গনে নিজের সামর্থ্যের উজ্জ্বল প্রমাণ দিয়েছেন। টুর্নামেন্টের অষ্টম রাউন্ড পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখে নর্ম পাওয়ার এক প্রত্যাশা বাংলাদেশের দাবাপ্রেমীদের নতুন ইতিহাসের স্বপ্নও দেখিয়েছিলেন তিনি।

এছাড়াও, এই টুর্নামেন্ট থেকে ১৪ ফিদে রেটিং পয়েন্ট অর্জন করেছেন মনন রেজা নীড়, যা তার গ্র্যান্ডমাস্টার হওয়ার দীর্ঘ যাত্রায় একটি গুরুত্বপূর্ণ  ভুমিকা পালন করবে ।

উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব অর্জন করে মনন রেজা নীড় বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়ার গৌরব অর্জন করেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ-এর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন।

 

/এফআইআর/
সম্পর্কিত
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ
হাঙ্গেরি থেকে ঢাকায় নেমেই সুখবর পেলেন নীড়, তবে...
জিএম নর্মের থেকে দুই জয় দূরে: সার্বিয়ায় শীর্ষে বাংলাদেশের তাহসিন 
সর্বশেষ খবর
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি