স্কটল্যান্ডে খেলতে গিয়ে নিখোঁজ পাকিস্তান-উগান্ডার কয়েকজন খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক 
০৫ আগস্ট ২০২৬, ১৫:৩৯ আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৮:৪৯

এবারের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৭৪টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নেন। ১১ দিনব্যাপী প্রতিযোগিতা শেষ হয়েছে গত রবিবার। তবে এখনও দেশে ফেরেননি উগান্ডা ও পাকিস্তানের কয়েকজন ক্রীড়াবিদ। তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে স্কটল্যান্ডের পুলিশ।  নিখোঁজদের মধ্যে বক্সারদের কথা বলা হয়েছে। 

মঙ্গলবার স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন ক্রীড়াবিদ নিখোঁজ থাকার বিষয়ে তারা অভিযোগ পেয়েছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, 'বেশ কয়েকজন ক্রীড়াবিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন প্রতিবেদন পেয়েছে পুলিশ স্কটল্যান্ড। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং হোম অফিসের সঙ্গে প্রাথমিক পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।'

উগান্ডার সংবাদমাধ্যম এনবিএস স্পোর্ট জানিয়েছে, দেশটির ছয় সদস্যের বক্সিং দলের চারজন দেশে ফেরার নির্ধারিত সময়ের আগেই নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে একজন ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন।

পাকিস্তানের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। পাকিস্তান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একজন বক্সার মঙ্গলবার দেশে ফেরার নির্ধারিত ফ্লাইটে উপস্থিত হননি।

কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর বিদেশি ক্রীড়াবিদদের দেশে না ফেরার ঘটনা অবশ্য নতুন নয়। বিশেষ করে ২০১৪ সালের গ্লাসগো গেমসের পর থেকে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে আয়োজিত আসরগুলোতে এমন ঘটনা একাধিকবার ঘটেছে।

২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পরও বড় ধরনের ঘটনা ঘটেছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার এক মাস পরও প্রায় ৫০ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তা নিখোঁজ ছিলেন। একই সময়ে আরও প্রায় ১৯০ জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন।

/টিএ/এফআর/
সম্পর্কিত
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
সর্বশেষ খবর
অবশেষে ভিসা জটিলতার অবসান, উজবেকিস্তানের পথে হৃদ
অবশেষে ভিসা জটিলতার অবসান, উজবেকিস্তানের পথে হৃদ
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ