দুবার এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

শুরুতে দুইবার এগিয়ে থেকে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত জয় পায়নি জাইলসের দল। এশিয়া কাপ জুনিয়র হকিতে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল।

‎চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ১২ মিনিটে শিমুল ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায়। তবে সাত মিনিট পরই সমতা আনে চীন। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ওয়াং ইউবো।

‎দ্বিতীয় কোয়ার্টারে আবারও লিড নেয় বাংলাদেশ। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে স্কোরলাইন হয় ২-১। কিন্তু তৃতীয় কোয়ার্টারে সেই ব্যবধানও ধরে রাখতে পারেনি যুবারা। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ছিউ ওয়েনশুয়ান।

‎শেষ কোয়ার্টারে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি। উল্টো ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে গিয়ে তা ধরে রেখে জয় নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ আগামী রবিবার (৬ সেপ্টেম্বর), প্রতিপক্ষ মালয়েশিয়া।

‎/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন
মস্তিষ্কে চিপ বসানোর প্রযুক্তি নিয়ে নতুন প্রতিদ্বন্দ্বিতায় চীন ও যুক্তরাষ্ট্র
ম্যাসাজের দিন কি শেষ? চীনে এবার সুপারহিট ‘চুলকানি কেন্দ্র’
সর্বশেষ খবর
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা