তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০

এশিয়ান গেমস পুরুষ কাবাডিতে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। আজ বিকালে চাইনিজ তাইপেকে হারাতে পারলে সেমিফাইনাল ও পদকের লড়াইয়ে নিজেদের অবস্থান অনেকটাই দৃঢ় করতে পারবে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে দুই দলের পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক। বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করলেও কোরিয়া পায় ১৬। বিরতির পরও লড়াই জমে ওঠে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ পয়েন্ট যোগ করে। কোরিয়া পায় ১৯। শেষ পর্যন্ত ৩৯-৩৫ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এবারের পুরুষ কাবাডিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। গ্রুপ থেকেও দুই দল সেমিফাইনালে উঠবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিয়েই  হবে শেষ চারের লড়াই।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
নারীর নিরাপত্তা কি শুধু আইনের পাতায়? 
নারীর নিরাপত্তা কি শুধু আইনের পাতায়? 
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে