ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০

বিশ্ব দাবা সংস্থা (ফিদে) বাংলাদেশের আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদকে ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড  দিয়েছে। উজবেকিস্তানের সমরখন্দ শহরে অনুষ্ঠিত ফিদে আরবিটারস কংগ্রেস মিটিংয়ে তাকে এ মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। 

আন্তর্জাতিক আরবিটার হিসেবে দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে মো. হারুন অর রশিদ ১২টি বিশ্ব দাবা ইভেন্টে আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ফিদে অ্যাওয়ার্ড অর্জনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে। যার মধ্যে একজন আন্তর্জাতিক আরবিটারকে কমপক্ষে ৩৫ বছর দায়িত্ব পালনসহ অন্তত তিনটি বিশ্ব দাবা ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করতে হয়।

এ দুই গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করায় হারুন অর রশিদ অর্জন করলেন এবারের ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড ২০২৬। তার এ অর্জন শুধু তার দীর্ঘ ও সফল আন্তর্জাতিক আরবিটার জীবনের স্বীকৃতিই নয়, বরং বাংলাদেশের দাবা অঙ্গনের জন্যও একটি গৌরবের বিষয়। 

এ বছর ৭ জন আন্তর্জাতিক আরবিটারকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়; যার মধ্যে এশিয়া থেকে ২ জন, ইউরোপের ৪ জন ও আমেরিকা মহাদেশের একজন এ অ্যাওয়ার্ড লাভ করেন।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের ফাহাদ
হাঙ্গেরি থেকে ঢাকায় নেমেই সুখবর পেলেন নীড়, তবে...
জিএম নর্মের থেকে দুই জয় দূরে: সার্বিয়ায় শীর্ষে বাংলাদেশের তাহসিন 
সর্বশেষ খবর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার