এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৬, ২০:৩৯ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২০:৫৮

ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে প্রথম ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার। তবে শেষ দুটি ম্যাচে খেলেছেন। এর মধ্যে স্বাগতিকদের কাছে ৯-২ গোলে হারের লজ্জাও আছে।  তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শূন্য।  এর জন্য কোনও অজুহাত দিতে চান না জামাল। বাংলাদেশের অধিনায়কের কণ্ঠে এবার দায় স্বীকারের সুর। ভুল থেকে শিক্ষা নিয়ে আরও কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, এই হার তারা ভুলে যাবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জামাল লিখেছেন, ‘কোনও অজুহাত নেই। আমাদের ফলাফল মেনে নিতে হবে, ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং মাঠে যা ঘটেছে, তার দায়িত্ব নিতে হবে। আমি জানি, শুধু ক্ষমা চাইলেই এই ফলাফল কিংবা আপনাদের হতাশা মুছে ফেলা সম্ভব নয়।’

সমর্থকদের হতাশার বিষয়টি উপলব্ধি করছেন বাংলাদেশ অধিনায়ক। তাই শুধু দুঃখ প্রকাশ করেই দায়িত্ব শেষ করতে চান না তিনি। বরং পরবর্তী সময়ে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করার প্রত্যয় জানিয়েছেন।

আসিয়ান কাপে বিশেষ করে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারও দগ্ধ করছে জামালকে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ বছর বয়সী মিডফিল্ডার আরও লিখেছেন, ‘এই হার আমরা ভুলে যাবো না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই পরাজয় থেকে শিক্ষা নেবো, আরও কঠোর পরিশ্রম করবো এবং আপনাদের গর্বিত করতে লড়াই চালিয়ে যাবো।’

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘দর্শকরা কী ভাবলো, তাতে আমার কিছু যায় আসে না’
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
ইন্দোনেশিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা