ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২২:৩০আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার বিকল্প নেই। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল চারটায় ক্যারিবীয়দের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানীতে থাকা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকের বিপক্ষে জিততে মরিয়া। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহানের কথাতে মিললো তেমন ইঙ্গিত।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচটা হারলে কাগজে কলমে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে বাংলাদেশের। সে কারণেই নিজেদের স্বপ্ন পূরণের শেষ সুযোগ মাহমুদউল্লাহদের সামনে। ম্যাচ নিয়ে সোহান বলেছেন, ‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ। এখন আমাদের সবার মনোযোগ এই ম্যাচ নিয়েই। যদি আমরা কালকের (শুক্রবার) ম্যাচটা ভালোভাবে শুরু এবং শেষ করতে পারি। তবে সামনে যে ম্যাচগুলো আছে, সেগুলো আরো সহজ হয়ে যাবে।’

কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকলেও দলটির সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। বাংলাদেশের মতো তারাও দুটি ম্যাচ হেরেছে। সোহানের আশা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেই ঘুরে দাঁড়ানো সম্ভব বাংলাদেশের, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টিতে ছোট বা বড় দল নেই। নিজেদের দিনে যারা ভালো করবে, তারাই জিতবে। আর আমার মনে হয়, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগেও দেখেছি, বাংলাদেশ দলের খারাপ সময় এসেছে, সেখান থেকেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবারও সেভাবে আসতে পারি। আমরা কেবল একটা ম্যাচ জেতার অপেক্ষা করছি।’

আশার কথা হচ্ছে, ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো। এখন পর্যন্ত মোট ১২ ম্যাচের মধ্যে ৬বার তাদের পরাজিত করেছে। সেই প্রসঙ্গ টেনে সোহান বলেন, ‘খেলা শেষেই ফল দেখা যাবে কিন্তু আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে হবে । যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই তিনটা সিরিজে  আমরা ভালো খেলেছি, সেগুলো আরও বেশি অনুপ্রেরণা দেবে।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম