উইম্বলডনের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল। বাঁ হাতের কব্জির চোটের কারণে টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
এই কব্জির চোটের কারণেই ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের আগে সরে দাঁড়িয়েছিলেন সাবেক এক নম্বর তারকা।
নিজের ফেসবুক পেজে টুর্নামেন্টে না থাকা প্রসঙ্গে নাদাল লিখেছেন, ‘ডাক্তারদের সঙ্গে আলোচনা করে কঠিন একটা ঘোষণা দিতে হচ্ছে। এ বছরের উইম্বলডনে খেলা হচ্ছে না। সেরে উঠতে আরও সময় প্রয়োজন।’
উল্লেখ্য, এর আগে ২০০৮ ও ২০১০ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল।
/এফআইআর/








