ফাইনালে প্রতারণা করেছেন ফেদেরার?

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৭, ১১:৪৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১১:৪৬

ফাইনালে প্রতারণা করেছেন ফেদেরার? অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও প্রতারণার অভিযোগ উঠছে রজার ফেদেরারের বিরুদ্ধে। ১৮তম গ্র্যান্ড স্লাম জেতা তারকার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন সাবেক উইম্বলডন জয়ী প্যাট ক্যাশ।

ফাইনালের খেলায় পঞ্চম সেটে চিকিৎসা বিরতি নিয়েছিলেন ফেদেরার। আর এই বিরতিকেই ‘বৈধ প্রতারণা’ বলে দাবি করেছেন বিবিসি রেডিও ফাইভে কর্মরত সাবেক এই তারকা।

তার দাবি ঠিক এরকম, ‘এটা এক ধরনের প্রতারণাই। ‍আর এটাকে বৈধতাও দেওয়া হচ্ছে। বলতে গেলে বৈধ প্রতারণা। তবে এটা একদমই ঠিক নয়।’

সুইস তারকা ফেদেরার চিকিৎসা বিরতি সেভাবে নেন না। এমন দাবি করেছেন ফেদেরার নিজেই। সেমিফাইনালে একবার নিলেও সেটি তার স্বদেশি তারকা একবার নেওয়ার পরই নেন তিনি। আর সেই ফেদেরারই প্রতারণার অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘দ্বিতীয় রাউন্ড থেকেই আমার পায়ে সমস্যা হচ্ছিল, ব্যথা পাচ্ছিলাম। আর যা কিছু হচ্ছে সেটা বাড়িয়েই বলা হচ্ছে।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম