‘৭০০ নম্বর’ বলায় ম্যাকেনরোর ওপর খেপেছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৭, ২১:৪০আপডেট : ২৮ জুন ২০১৭, ০০:০০

‘৭০০ নম্বর’ বলায় ম্যাকেনরোর ওপর খেপেছেন সেরেনা ‘ছেলেদের ট্যুরে খেললে সেরেনা থাকতো ৭০০ নম্বরে’- সোমবার জন ম্যাকেনরো এক রেডিওতে করেছিলেন মন্তব্যটি। টেনিস কিংবদন্তির এই কথা মোটেও পছন্দ হয়নি সেরেনা উইলিয়ামসের। আমেরিকার টেনিস তারকা ভীষণ খেপেছেন ম্যাকেনরোর ওপর। ‘ভিত্তিহীন’ কোনও কিছুর ওপর দাঁড়িয়ে মন্তব্য না করতে অনুরোধ করেছেন তিনি সাবেক জার্মান তারকাকে।

আমেরিকান এক রেডিওতে নিজের নতুন বই ‘বাট সিরিয়াসলি’ নিয়ে আলোচনা করেছেন ম্যাকেনরো। ওই বইয়ের একটি লাইন উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে। যেখানে তিনি সেরেনাকে ‘সর্বকালের সেরা মহিলা খেলোয়াড়’ বললেও ছেলেদের এটিপি ট্যুরের সঙ্গে তুলনায় হালকা একটু খোঁচাই মারেন আমেরিকান তারকাকে। তিনি মন্তব্য করেন, ‘ছেলেদের ট্যুরে খেললে সেরেনা থাকতো ৭০০ নম্বরে।’ স্বাভাবিকভাবেই কথাটা পছন্দ হওয়ার কথা নয় সেরেনার। যেখানে ছেলেদের খেলা, আর মেয়েদের খেলা একেবারে আলাদা। ম্যাকেনরোকে তাই পাল্টা জবাব দিতে দেরি করেননি তিনি।

আপতত টেনিস কোর্টের বাইরে অন্তঃসত্ত্বা সেরেনা। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক। লিখেছেন, ‘প্রিয় জন, আমি আপনাকে ভীষণ পছন্দ করি ও ভালোবাসি, কিন্তু দয়া করে আমাকে আপনার কথা-বার্তার বাইরে রাখবেন, যেটার সামান্যতমও কোনও ভিত্তি নেই।’ সেরেনার পরের টুইটটি এমন, ‘আমি ওই ধরনের কোনও কিছুতে কখনও খেলিনি, তাছাড়া আমার সময়ও নেই এসবে। আমাকে সম্মান করুন এবং ব্যক্তিগত জীবনে থাকতে দিন, যখন কিনা আমি অন্তঃসত্ত্বা। আপনার দিন ভালো কাটুক স্যার।’ ইএসপিএন

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম