উইম্বলডনে ‘সেঞ্চুরি’ ম্যাচ জিতে সেমিফাইনালে ভেনাস

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৭, ২২:৪৮আপডেট : ১১ জুলাই ২০১৭, ২২:৫২

জয়ের পর উচ্ছ্বসিত ভেনাস পেশাদার টেনিসে আরেকটি অধ্যায় তৈরি করলেন ভেনাস উইলিয়ামস। উইম্বলডন ক্যারিয়ারে শততম একক ম্যাচ খেলতে নামলেন মঙ্গলবার। মাইফলক স্পর্শ করার ম্যাচ জিতলেন দাপটের সঙ্গে। গত ফরাসি ওপেনজয়ী জেলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন এ আমেরিকান।

গত জুনে রোলাঁ গাঁরোতে শিরোপা জিতে টেনিস বিশ্বে নজর কেড়েছিলেন ওস্তাপেঙ্কো। অবশেষে গ্র্যান্ড স্লামে তার টানা ১১ ম্যাচের জয়যাত্রা থামল পাঁচবারের উইম্বলডন চ্যাম্পিয়নের কাছে। ৩৭ বছরের সেরেনা লাটভিয়ান ১৩তম বাছাইকে হারান ৬-৩, ৭-৫ গেমে। এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াইটা জিতে অল ইংল্যান্ড ক্লাবে বয়স্ক সেমিফাইনালিস্টের মর্যাদাও পেলেন ভেনাস, যে রেকর্ডটা ২৩ বছর আগে গড়েছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা।

আর একটি জয় পেলেই উইম্বলডনের নবম ফাইনালে উঠবেন ভেনাস। শেষবার তিনি শিরোপা নির্ধারণী মঞ্চে খেলেছিলেন ৮ বছর আগে। আর ২০০৮ সালের পর জেতেননি কোনও গ্র্যান্ড স্লাম। অষ্টম গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি এবার কিন্তু ভালোভাবে পাচ্ছেন ভেনাস।

একই দিন অন্য কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় পেয়েছেন ২০১৫ সালের ফাইনালিস্ট গারবিন মুগুরুজা। সপ্তম বাছাই সভেৎলানা কুজনেৎসোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তিনি উঠেছেন উইম্বলডনের দ্বিতীয় সেমিফাইনালে। বিবিসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের